Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের এমডির শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

রবিবার(২৮আগস্ট) শ্রদ্ধা জানানো শেষে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিএমডি মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন ও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা প্রমুখ।

এর আগে দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...