Current date Sep 12, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

URL copied
Share URL copied

সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম শেখকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ আগষ্ট) ভোর রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পাইকদিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বনগ্রাম এলাকায় একটি মাদকের বড় চালান লেনদেন হবে। খবরের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আবুল কালামকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...