Current date Sep 12, 2026
বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টমতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টমতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতেও বলা হয়, আজ সকাল ৭টা ১০ মিনিট থেকে ১৫ মিনিটের মধ্যে ডিএনসিসির অষ্টমতলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। তবে অষ্টমতলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে।

মকবুল হোসাইনে বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...