Current date Oct 28, 2026
অর্থনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি মোহাম্মদ জাহাঙ্গীরের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের সদ্য যোগদানকৃত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

শনিবার (৩ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

এ সময় তিনি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। এছাড়াও খুলনা বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাস, গোপালগঞ্জ জোনাল ম্যানেজার আব্দুল মান্নান, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...