Current date Sep 12, 2026
বাংলাদেশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। অপর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে মফিজুল। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...