Current date Sep 8, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের নোয়াখালী জোনাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশ গ্রহনে ব্যবসায়িক সম্মেলন-২০২২অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাইজদিতে অনুষ্ঠিতশাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁরই জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘‘ভিশন বারূপকল্প ২০৪১’’ বাস্তবায়নের জন্য আমাদের সকলের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর দায়িত্ব গ্রহনের পর ঘোষিত ১০০ দিনের কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে জোরালো আহবান জানান।ব্যবস্থাপনা পরিচালক বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যেতে হলে এর কোন বিকল্প নেই। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি, শ্রেণীবিন্যাসিত ঋণ আদায়সহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

প্রবাসী অধ্যুষিত নোয়াখালী অঞ্চলেরূ পালী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ বহু গুণ বৃদ্ধি করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক।

নোয়াখালী জোনাল অফিসের উপ-মহাব্যস্থাপক মোহাম্মদ শাহজাহান সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাবি ভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। সম্মেলনে নোয়াখালী জোনের ২৪ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...