Current date Sep 12, 2026
বাংলাদেশ

দিনাজপুরে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা তিন অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হয়েছেন মকবুল আলী (৪০)।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক পু‌লি‌শের হেফাজ‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...