Current date Oct 28, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড-এর সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৬ষ্ঠ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ সেপ্টেম্বর) সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ বি এম রুহুল আজাদ,এ.কে.এম কামরুল ইসলাম এফসিএ এফসিএস, ইশতিয়াক আহমেদ, চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও এ পর্যালোচনা সভায় যোগদান করেন। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম ব্যাংকের ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং পর্ষদের চেয়ারম্যান ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...