Current date Sep 8, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। (২৮ সেপ্টেম্বর) বুধবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামীতে দেশ ও জাতির আরো সেবা করতে পারে এ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তিনি দেশের অর্থনীতির ভীতকে শক্তিশালী করে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ও বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি‍ প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মোঃ কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়রে সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনালরল ম্যানেজারবসহ সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এছাড়া ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস, শাখাসমূহ প্রধানমন্ত্রী জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...