Current date Sep 8, 2026
অর্থনীতি

মোনার্ক মার্ট পরিদর্শন করলেন বাটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

বিশ্বখ্যাত ফুটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বাটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক ইন্দারপ্রীত সিং ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের কর্পোরেট অফিস পরিদশর্ন করেছেনন।

সোমবার (১০ অক্টোবর) মতিঝিল সিটি সেন্টারে অবস্থিত মোনার্ক মার্টের হেড অফিসে তাকে স্বাগত জানান মোনার্ক মার্টের হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম।

দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ঘণ্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্দারপ্রীত সিং মন্তব্য করেন, ‘খুব দ্রুতই মোনার্ক মার্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাটা-র সাথে পার্টনার হিসেবে একযোগে কাজ করে মানসম্মত ফুটওয়্যার পণ্য সর্বস্তরের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যাবে।’

আলোচনা চলাকালে মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সায়ন এম. আনজির হোসেন বলেন, ‘দেশের ই-কমার্স সেক্টরের সার্বিক উন্নতি এবং পরিপূর্ণ গ্রাহকসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। তাই, বাটা বাংলাদেশ-এর সঙ্গে আমাদের পারস্পরিক সমঝোতা গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদান করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’

মোনার্ক মার্টের পক্ষ থেকে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন হেড অফ বিজনেস জনাব মাহাদী হাসান এবং বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার নাজিয়া রশিদ। বাটা বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব রাজিব জাহান ফেরদৌস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজনেস লিড এবং জনাব মোঃ মারুফুজ্জামান, ই-কমার্স অপারেশনস ম্যানেজার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...