Current Date:Mar 15, 2026

জনতা ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক,

জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত। শনিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলে একটি কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ কমারুল আহছানও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও)এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ একেএম মুনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মংমনসিংহ বিভাগীয় কার্যালয়ের জি এমমোঃ একরামুল হক আকনের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ গ্রহণ করেন।

Share