Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মিরসরাইয়ে আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী।

এছাড়া গতকাল উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকিরের।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এরই মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিল ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেটি ডুবে গেলে আট শ্রমিক নিখোঁজ হন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...