Current date Sep 6, 2026
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

URL copied
Share URL copied

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিট্যুয়েন্ট কলেজের অধ্যক্ষ/ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে সমাবর্তন শোভাযাত্রা কার্জন হল থেকে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি দেওয়া হবে।

এদিকে, সমাবর্তনে যোগ দিতে সকাল ৯টা থেকে গ্র্যাজুয়েটরা আসা শুরু করেন তাদের দীর্ঘদিনের প্রিয় ক্যাম্পাসে। বেলা ১১টার মধ্যে সবার অংশগ্রহণে সমাবর্তনস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

এ সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বৃহত্তম সমাবর্তন। সবচেয়ে অধিক সংখ্যক গ্র্যাজুয়েট এ সমাবর্তনে অংশগ্রহণ করেছেন। ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন তাছাড়া অধিভুক্ত সাত কলেজের দুই ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন।

এবারের সমাবর্তনে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে। এছাড়া এবার ৯৭জনকে পিএইচডি, ২জনকে ডিবিএ এবং ৩৫জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...