Current date Sep 7, 2026
অর্থনীতি

ভিসতা-এবি ব্যাংক চুক্তি: ভিসতা পণ্যে ৩৬ মাসের ইএমআই সুবিধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

এবি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। রয়েছে জিরো ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধা।

১৩ নভেম্বর এ বিষয়ে এবি ব্যাংক এবং ভিসতা ইলেকট্রন্কিস এর মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতা’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপ ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ক্রেডিট মাহমুদুল আলম।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা’র চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেইন। এবি ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল শাহরিয়ার এবং জাকির হোসেইন, হেড অব ব্র্যান্ড-কমিউনিকেশন তানিয়া সাত্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মাদ শরিফুল ইসলাম প্রমূখ।

এবি ব্যাংকের ডিএমডি মাহমুদুল আলম বলেন, ভিসতা উচ্চমানের প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে বাংলাদেশে। তারা খুব ভালো করছে। তাদের সাফল্য কামনা করি। এবি ব্যাংকের সঙ্গে ভিসতার এই চুক্তির ফলে গ্রাহকরা উপকৃত হবেন। কারণ ৩৬ মাসের ইএমআই সুবিধা সব শ্রেনীর ক্রেতাদের জন্য একটি দারুন খবর।
ভিসতা পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেন, বাজারে অনেক পণ্য আছে কিন্তু মান সম্পন্ন ইলেকট্রনিক্স পণ্যের অভাব ছিলো। বাংলাদেশী ব্র্যান্ড ভিসতা প্রকৃতপক্ষেই সেরা এবং বিশ্বমানের পণ্য তৈরি করছে। ক্রেতারা চোখ বুঁজে ভিসতা ব্র্যান্ডের পণ্য কিনতে পারেন। ভিসতা কাউকে ঠকাবে না। এরইমধ্যে ভিসতা টিভিই বাংলাদেশে সেরা টিভির স্বীকৃতি পেয়েছে ক্রেতাদের কাছে। পরিবেশকরা ক্রেতাদের ভিসতা টিভি কেনার পরামর্শ দিচ্ছেন।

এই চুক্তির আওতায় গ্রাহকরা এবি ব্যাংকের যে কোনো ক্রেডিট কার্ড ব্যাবহার করে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে ২০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া এয়ারকন্ডিশনারে ছাড় পাবেন ১০ শতাংশ। এবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ক্রেতাদের জন্য এসব সুবিধা দিচ্ছে ভিসতা। বিশেষ করে বড় পর্দার টেলিভিশনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতেই ভিসতা’র এই অফার।

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েব সাইট www.vistabangladesh.comথেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদন করা হচ্ছে। এরইমধ্যে হোম অ্যাপ্লায়েন্স ও এসি তৈরির পরিকল্পনা করেছে ভিসতা। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া অ্যান্ড্রয়েড প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিআরএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ভিসতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...