Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংক ও বিসিপিসিএল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক পটুয়াখালীতে বাস্তবায়িত পায়রা ১৩২০ মেগাওয়াট থারমাল পাওয়ার প্লান্ট প্রকল্পের ঋণদাতা প্রতিষ্ঠান দ্য এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না এর অ্যাকাউন্ট ব্যাংক ও সিকিউরিটি এজেন্ট ব্যাংক (অনশোর) হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড কার্য সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ.এম. খুরশেদুল আলম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদ, পায়রা ১৩২০ মেগাওয়াট থারমাল পাওয়ার প্লান্টের হেড অব একাউন্টস এন্ড ফিন্যান্স মোঃ মোয়াল্লেম হোসাইন, ডিএম এন্ড ম্যানেজার ইন-চার্জ মোঃ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...