Current date Oct 28, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের নতুন ডিএমডি দেলওয়ারা বেগম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন দেলওয়ারা বেগম । সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তিনি জনতা ব্যাংকে সাফল্যের সাথে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালে ব্যাংকারস’ রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি)-এর মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের চাকুরীকালে তিনি ব্যাংকের রিচার্স এন্ড প্ল্যানিং, ওয়েল ফেয়ার ও এইচআরসহ প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রধান ছাড়াও ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন শাখায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

দেলওয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে মেধার স্বাক্ষর রাখেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস’ বাংলাদেশ (আইবিবি)-এর একজন সম্মানিত ডিপ্লোমেট এসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। দেলওয়ারা বেগম কুমিল্লা জেলার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৩ কন্যা সন্তানের জননী।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...