Current date Oct 28, 2026
অর্থনীতি

বীমা মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর উদ্যোগে বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহযোগিতায় বঙ্গবন্ধু উদ্যান (বেলস্ পার্ক) বরিশালে দু’দিনব্যাপী বীমা মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। আইডিআরএ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, আইডিআরএ এর সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (আইন) মোঃ দলিল উদ্দিন, সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মোঃ নজরুল ইসলাম। এছাড়াও আইডিআরএ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং কর্মী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...