Current Date:Mar 15, 2026

গােলাম মরতুজা জনতা ব্যাংকের নতুন ডিএমডি

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মোঃ গোলাম মরতুজা। গত চার বছর যাবত তিনি রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক পদে ক্রেডিট বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
মোঃ গোলাম মরতুজা ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন।

তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের জোনাল ম্যানেজার এবং চট্টগ্রামের বৃহৎ দুই শাখাও.আর.নিজাম রোড কর্পোরেট ও আগ্রাবাদ কর্পোরেটে শাখা প্রধানের দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ এ ব্যাংকার করোনা কালীন ২০২০ সালে প্রণোদনা ঋণ বিতরণে অগ্রণী ভূমিকা পালনের জন্য রূপালী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রশংসা পত্র পান এবং শতভাগ কৃষি প্রণোদনা বিতরণে বাংলাদেশ ব্যাংক থেকেও প্রশংসা পত্র অর্জন করেন।

Share