Current Date:Jun 29, 2026

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংকের ডিএমডি গোলাম মরতুজার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনতা ব্যাংক লিমিটেড এর নব নিযুক্ত ডিএমডি মোঃ গোলাম মরতুজা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু এবং ১৫ আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় জনতা ব্যাংক ফরিদপুর ‍বিভাগীয় কার্যালয়ের জিএম আলী আহমেদ খান এবং টুঙ্গীপাড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share