Current date Sep 12, 2026
বিশ্ব

পাকিস্তানে ‍পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৩

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন, যাদের মধ্যে ২৩ জনই পুলিশ সদস্য। বুধবার (৩০ নভেম্বর) কোয়েটার বালেলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জিও নিউজ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। সাহায্য চাওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটেরও।

এদিন পুলিশের একটি ট্রাককে লক্ষ্য করে আচমকা বোমা হামলা চালানো হয়। এতে আহত পুলিশ ও বেসামরিক লোকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গুলাম আজফার মহেসার বলেছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল। কারণ তারা ঘটনাস্থলের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাবশেষ পেয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...