Current date Sep 7, 2026
অর্থনীতি

১০ এমডিকে সম্মাননা জানাল জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

অর্থনৈতিক প্রতিবেদকঃ জনতা ব্যাংক লিমিটেড এ যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে এখন বিভিন্ন ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এমন ১০ জন এমডিকে সম্মাননা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

(৩০ নভেম্বর) বুধবার রাতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের সম্মাননা জানানো হয়। জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ভিডিপি ব্যাংকের এমডি মোঃ মোসাদ্দেক-উল-আলম, বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এমডি মো. আব্দুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মোঃ মুরশেদুল কবীর, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মোঃ হাবিবুর রহমান গাজী, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মোঃ আব্দুল জব্বার, পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি শেখ মোঃ জামিনুর রহমান উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, সাম্প্রতিক সময়ে জনতা ব্যাংকের গড়া ১০ জন এমডি দেশের ব্যাংকিং খাতে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...