Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

আশা করি যেখানে অনুমতি, সেখানেই সমাবেশ করবে বিএনপি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে নাশকতাসহ সবকিছু বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। অন্যদিকে অনুমতি দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এ নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনো সময় আছে, অপেক্ষা করি।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

একদিকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়েছে, অন্যদিকে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। সমাবেশের মধ্যে জঙ্গিরা কোনোকিছু ঘটিয়ে ফেলার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নাশকতার সুনির্দিষ্ট কোনো খবর আমরা এখনো পাইনি। তবে আমরা নাশকতাসহ সব বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করবো।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির অগ্রগতি জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা জানাবো।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...