Current date Sep 7, 2026
রাজনীতি

১০ ডিসেম্বর পারেনি, ৩০ তারিখে বিএনপি ঘোড়ার ডিম পাড়বে: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা ১০ ডিসেম্বর পারেনি। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রস্তুত। মোকাবিলা হবে আগুন সন্ত্রানের বিরুদ্ধে। মোকাবিলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে আবারও নির্বাচনে, আন্দোলনে।’

আজ শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না।

ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার মেয়ে শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরও বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য বিরোধীদের অন্তর্জ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলে ষড়যন্ত্র করছে তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...