Current date Sep 7, 2026
অর্থনীতি

সাফজয়ী নারী ফুটবলদলকে সংবর্ধনা দিলো সোনালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নেপালে অনুষ্ঠিত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবলদলকে সংবর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। (৩১ ডিসেম্বর) শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিফা কাউন্সিল ও এক্সিকিউটিভ কমিটি এশিয়ান ফুটবল কনফেডারেশন সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেনস উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম সোহাগ, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ এবং ড. আবুল কালাম আজাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবলদলের সকল সদস্য ও কোচিং স্টাফদের ব্যাংকের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ঢাকাস্থ জেনারেল ম্যানেজারস অফিস ও কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...