Current date Sep 11, 2026
বাংলাদেশ

মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

প্রতি মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। সে হিসাবে আজ (৩ জানুয়ারি) মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, গত পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা, ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা। অন্যদিকে পাঁচদিনে ৪ হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে, প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। এ খাতে আয় হয়েছে ২৪ লাখ ২ হাজার টাকা। দুই খাত মিলে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...