Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

গাইবান্ধায় এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের পুনর্ভোটে এবার ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা খানম।

তিনি বলেছেন, গত ১২ অক্টোবরের উপ-নির্বাচনে চরম অনিয়ম হলেও আজকের ভোটে এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি।

বুধবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ সেখানে আবার ভোট হচ্ছে। সেই ভোট আমরা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম সে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি না।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনও আমাদের চোখে পড়েনি।

তিনি বলেন, ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, চরাঞ্চলে খুবই দুর্গম জায়গা রয়েছে। এজন্য এখন একটু কম। আশা করি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম চিত্র সামনে এলে ভোট চলাকালেই নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...