Current date Nov 3, 2026
বাংলাদেশ

বিএনপির গণঅবস্থান ঘিরে ঢাকায় ‘সতর্ক’ অবস্থানে পুলিশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে বিভাগীয় শহরে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি আজ। এর অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি করবে দলটির নেতাকর্মীরা। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা এ কর্মসূচি চলবে।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, রাস্তায় যান চলাচল বন্ধ না করে বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থান কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেকগুলো রাজনৈতিক দল গণঅবস্থান কর্মসূচি করার জন্য অনুমতি চেয়েছে। আমি বলেছি, যেহেতু আগামীকাল (বুধবার) লাখ লাখ মানুষ ঢাকা শহরে অফিসে যাতায়াত করবেন, সেজন্য যান চলাচল যেন বন্ধ না হয়। যান চলাচল বন্ধ না করে তাদের কর্মসূচি করার কথা বলেছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, সব রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দলগুলোকে অনুরোধ করছি, আগামীকাল একটি অফিসিয়াল ডে (কর্মদিবস)। লাখ লাখ লোক অফিসে যাতায়াত করবেন। তাই তাদের বিশেষভাবে অনুরোধ করেছি, তারা যেন কোনো প্রকার রাস্তা অবরোধ না করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...