Current date Sep 11, 2026
বাংলাদেশ

বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজ‌তেমায় প্রথম দুই দিনে ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির।

তারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।

মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

তিনি আরও বলেন, ইজ‌তেমা ময়দা‌নে মৃতদের জানাজা শে‌ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...