Current date Sep 7, 2026
রাজনীতি

ডোনাল্ড লু’কে বলা হয়েছে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে মতবিনিময় হয়েছে এবং নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, তাকে (ডোনাল্ড লু) ত্রুটিমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসা দল নয়, এ দল শিকড়ের অনেক গভীরের দল। সরকার পতন করবেন, শেখ হাসিনাকে হটাবেন, বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না।

তিনি বলেন, অসুস্থ রাজনীতি করে নেতাদের পাশাপাশি দলও অসুস্থ হয়ে গেছে, তাই বিএনপিকে হাসপাতালে পাঠানো প্রয়োজন।

কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেলসহ একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিএনপি চোখে শর্ষে ফুল দেখছে, কারণ তারা এসব উন্নয়ন কখনোই দেখাতে পারেনি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদের মনে জ্বালা। ঘরে ঘরে বিদ্যুৎ, শত শত সেতু, তাদের জ্বালা। সামনে ৩১ কিলোমিটারের আরেকটি মেট্রোরেল হবে এবং পাতালরেলের উদ্বোধন হবে। ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইন গড়ে তুলে ঢাকার আশপাশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...