Current date Sep 9, 2026
Lead Newsবিশ্ব

হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিল।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর তার প্রথম উপ-মন্ত্রী ও সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের অধীনে ছিল।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়।

এ সময় জায়গাটি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...