Current date Sep 11, 2026
বিশ্ব

বাইডেনের বাড়ি থেকে আরও ৬ নথি উদ্ধার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে ১৩ ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েছে বিচার বিভাগ। এ সময় তদন্তকারী কর্মকর্তারা আরও ছয়টি গোপন নথি উদ্ধার করেছে। বাইডেনের এক আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

উইলমিংটনের প্রোপার্টি থেকে যেসব নথি জব্দ করা হয়েছে তা তার সিনেটর এবং বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন।

আইনজীবী বব ​​বাউয়ার বলেন, ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট ও আশপাশের বিভিন্ন সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে। যদিও এসময় বাইডেন ও তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না।

বাউয়ার শনিবার এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য বিচার বিভাগের কর্মকর্তাদের অনুমতি দিয়েছিলেন।

এই মাসের শুরুর দিকে বাইডেনের আইনজীবীরা জানান, ২ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের প্রতিষ্ঠিত থিঙ্ক-ট্যাঙ্ক পেন বাইডেন সেন্টারে গোপন নথির প্রথম ব্যাচ পাওয়া যায়। নথির দ্বিতীয় ব্যাচ ২০ ডিসেম্বর তার উইলমিংটনের বাড়ির গ্যারেজে পাওয়া যায়।

গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত ছিল সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া গোপন নথি নিয়ে। ট্রাম্প সেগুলো আইন মেনে সংরক্ষণ করেননি বলে অভিযোগ আছে, এ নিয়েও তদন্ত চলছে। পূর্বসূরীর ওই ঘটনা নিয়ে বেশ উচ্চকিত ছিলেন বাইডেন।

এখন তার বাড়ি ও একসময়ের ব্যক্তিগত কার্যালয় থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...