Current date Sep 11, 2026
বাংলাদেশ

নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার গ্রেপ্তার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে মিরপুরের শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে ভাটারা থানার পুলিশ।

এর আগে রোববার রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নং ৪৬।

গ্রেফতাররা হলেন- চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলায়।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গতকালই বাসটি জব্দ করা হয়।

গতকাল রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তার বন্ধু অক্ষত রয়েছেন বলে জানা গেছে। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন নাদিয়া।

এ ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। আজ দুপুরে আবারও চার দফা দাবিতে বিক্ষোভ করার কথা রয়েছে সহপাঠীদের।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...