Current date Sep 7, 2026
রাজনীতি

রাজশাহীতে আ. লীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলছে

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। স্থানীয় নেতাদের বক্তব্যে জনসভা শুরু হলেও এখন চলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য।

রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

রাজশাহীর এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রায় ৫ বছর পর রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

জনসভায় সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। সঞ্চালনা করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আক্তার জাহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে রাজশাহীর নুরুল ইসলাম ঠান্ডু।

সভার শুরুতে পবিত্র কোরআন ছাড়াও পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। পরে জনসভার মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকেল ৩টায় সমাবেশের মূল মঞ্চে আসার কথা রয়েছে। তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। তবে দুপুরে সমাবেশ শুরু হলেও এর আগেই নেতা-কর্মীদের উপস্থিতিতে রাজশাহীর মাদ্রাসা মাঠ ও এর আশেপাশের এলাকা পূর্ণ হয়ে গেছে।

এদিকে জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং জনসভা প্রাঙ্গণ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সমাবেশে আসা ব্যক্তিদের নিরাপত্তা ফটকের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করতে হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। জনসভা শুরু হয়েছে। অনেক মানুষের সমাগম ঘটেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...