Current Date:Jun 29, 2026

কহলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতি ও পুরষ্কার বিতরণ

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: উপজেলার বাটিকামারী ইউনিয়নের ৫৬ নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৯ জানুয়ারী) সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ৪০ ইভেন্টে ক্রীয়া প্রতিযোগীতায় বিজয়ীদের, শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীা এবং ৫ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, সাহিত্যিক নাট্যকার আবুল কালাম আজাদ প্রমুখ।

Share