Current date Sep 11, 2026
বাংলাদেশ

খিলগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম কালন মিয়া (৪৫)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ এলাকা থেকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অধিনায়ক জানান, আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ভয়ে সে খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...