Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

বান্দরবানে জ‌ঙ্গিদের স‌ঙ্গে র‌্যা‌বের গুলিবিনিময় চলছে

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের সঙ্গে র‌্যা‌বের গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে উপজেলার রেমাক্রি ইউপির ২৭‌ কি‌লো নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সবশেষ পাওয়া তথ্যমতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, থান‌চির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যরা। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলিবিনিময় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সকা‌লে অ‌ভিযা‌নের সময় হঠাৎ ক‌রে কু‌কি‌-চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গু‌লিবি‌নিময় চল‌ছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...