Current date Sep 11, 2026
বাংলাদেশ

বায়ুদূষণে শীর্ষে পোল্যান্ড, পঞ্চম স্থান ঢাকা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর ঢাকার ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকালে ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের মান অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আইকিউ এয়ারের তালিকায় দেশটির অবস্থান ১০১তম।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...