Current date Sep 11, 2026
বাংলাদেশ

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ক্ষেতলালের মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম।
ওসি বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন অটোচালকও আছেন। বাকি চারজন যানটির যাত্রী। আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় করে কয়েকজন জয়পুরহাট থেকে ক্ষেতলাল যাচ্ছিলেন। মালিপাড়ায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে পাঁচজনের প্রাণহানি হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...