Current date Nov 1, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১৭ বছর পরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মনির গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপলগঞ্জের মুকসুদপুরে ১৭ বছর পরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মনির হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৬ সালের উপজেলার লওখন্ডা গ্রামের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদন্ড রায় প্রদানের পর থেকে সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন। ৯ ফেব্রুয়ারী তারিখে ময়মনসিং জেলার ইশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার।

এরপর বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর থানা পুলিশের তৎপরতার মাধ্যমে তাকে বর্ণিত হত্যা মামলায় গ্রেফতারের আবেদন করলে দ্রুত বিচার ট্রাইবুনাল কোর্ট-৩ ঢাকা হতে তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর জন্য পিডব্লিউ ইস্যু করা হয়। আগামী ৬ মার্চ তারিখে তাকে উক্ত কোর্টে উপস্থাপন করার জন্য দিন ধার্য্য করা হয়েছে। গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী উপজেলার লওখন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া দৈনিক জনকণ্ঠকে জানান, আলোচিত জুন্নুন হত্যামামলার আসামী মনির হোসেনের বিরুদ্ধে নি¤œ আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদন্ড রায় প্রদানের পর থেকে সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছদ্য নাম আজাদ শেখ ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন। সে ইশ্বরগঞ্জ থানায় একটি প্রতারনা মামলায় গ্রেফতার হয়। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে ইশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করলে তার প্রকৃত নাম ঠিকানা প্রকাশ পায়। সে মুকসুদপুর থানার মামলা নং ১(৮)২০০৬ এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। অবশেষে তাকে গ্রেফতারের পরে খুন হওয়া জুন্নুনের পরিবার ছেলে হত্যার বিচার পাবে বলে আশা ব্যাক্ত করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...