Current date Sep 11, 2026
বিশ্ব

করোনায় আরও ৮৭৩ জনের মৃত্যু, শনাক্ত সোয়া লাখ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৭২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৭৮৭ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ২২০ জনে।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭৭২ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৩২ জন, তাইওয়ানে ৬৫ জন, ফ্রান্সে ৩৫ জন, রাশিয়ায় ৩৬ জন এবং হাংগেরিতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ জন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...