Current date Sep 7, 2026
অর্থনীতি

অনলাইনে ফি-চার্জ পরিশোধে সোনালী ব্যাংক ও বাঙলা কলেজের মধ্যে চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি বাঙলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস মিরপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহবীর এবং সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, মোঃ আরশাদ হোসেন ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় ব্যাংকের অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...