Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠান উদ্বোধনকালে বক্তারা বলেন, আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে।

ব্যাংকের সারা দেশের ৫৮৬টি শাখা ও সকল উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন খেলা যেমন- লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠছেন।

এ সময় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক-এ-আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মো. ইসমাইল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ মাঠে উপস্থিত দেখা যায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। করোনা মহামারির কারণে দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...