Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় সড়‌ক দুর্ঘটনায় ৫ বাংলা‌দে‌শি নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কেপটাউনের বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওই ৫ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনীর বাসিন্দা। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...