Current date Sep 11, 2026
বাংলাদেশ

কাতারে কাজ করবেন বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৭ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় ৫ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। অনুরূপভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষর অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় ১ হাজার ১২৯ জন আর্মড ফোর্সের সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন।

তিনি আরও বলেন, এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...