Current date Sep 11, 2026
বাংলাদেশ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় তিন কলেজছাত্র নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত তিন ছাত্র নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে বাসের ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...