Current date Sep 11, 2026
বাংলাদেশ

জমে থাকা গ্যাসে ভবনে বিস্ফোরণ, অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতার আলামত মেলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা কা হচ্ছে, দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (৬ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, এটা মেসিভ দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা।

সীতাকুণ্ড বিস্ফোরণ, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, এরমধ্যে রাজধানীর সায়েন্সল্যাবেও বিস্ফোরণ। এসি বিস্ফোরণ না অন্য কিছু থেকে সায়েন্সল্যাবের বিস্ফোরণ? জানতে চাইলে ফায়ার সার্ভিস ডিজি বলেন, দুর্ঘটনা না কি অন্য কারণে সায়েন্সল্যাবের ঘটনা, তা জানতে আমি নিজে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম। তারা একটি টিম পাঠিয়েছিলেন। তারা সেখানে কাজ করেছেন। তাদের বোম্ব ডিসপোজাল টিম জানিয়েছে, সেখানে নাশকতা বা বিস্ফোরক জাতীয় কিছু থেকে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, এটা এখন পর্যন্ত তদন্তাধীন। এটা দুর্ঘটনা ছাড়া আমার মনে হয় অন্য কিছু নয়।

পুরান ঢাকার নিমতলী ও চুরিহাট্টার ঘটনার পরও কেমিক্যালের গোডাউন ও কারখানা সরানো যায়নি। এ সম্পর্কে ফায়ার সার্ভিসের ভূমিকা জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সরকার কেমিক্যালের গোডাউন সরানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে ফায়ার সার্ভিস কিংবা সিটি করপোরেশন কেউই কেমিক্যালের গোডাউন করা বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো এনওসি বা অনুমতি দিচ্ছি না। সেখানে এখন যা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কাজ হলো তদন্ত করা, মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করা। পুরান ঢাকায় কেন এখনো কেমিক্যালের গোডাউন, কারখানা আছে সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ভালো বলতে পারবে।

ফায়ার সার্ভিস ডিজি বলেন, ফায়ার সার্ভিসের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আমাদের ফায়ার সার্ভিস তুরস্কে ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে কাজ করেছে। আমাদের প্রত্যেকটি ফায়ার ফাইটার প্রশিক্ষিত।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...