Current date Sep 11, 2026
বাংলাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই আরোহী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাহিদুল (৩০) ও আজমতের ছেলে লিজন (২১)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিজন। মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ দুজনই পাশের ধানক্ষেতে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

সকালে কৃষকরা জমিতে যাওয়ার সময় ধানক্ষেতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে মেহেরপুর সদর থানাকে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ও মেহেরপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ক্ষতিগ্রস্ত মটরসাইকেল উদ্ধার করে।

মেহেরপুর ফায়ার সার্ভিস টিমের ইউনিট প্রধান আব্দুর রাজ্জাক বলেন, তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় দেখি দুজনই মারা গেছেন। পরে পুলিশ এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...