Current date Sep 7, 2026
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গ্রিনট্রান্সফরমেশন ফান্ডের আওতায় রপ্তানি ও উৎপাদন মুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে এক অংশগ্রহণ মূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউ ফতালুকদারের উপস্থিতিতে জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওইচুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজি সাইদুর রহমান,নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং জনতা ব্যাংক লিমিটেডের ডি এমডি. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...