Current date Sep 7, 2026
অর্থনীতি

ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সাথে জনতা ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

ইতালির কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ সদস্যের প্রতিনিধিদের সাথে জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি রোমে ইতালির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইতালি’র সাথে জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর এজেন্সি অপারেশন চালুর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইতালির প্রতিনিধিবৃন্দ এজেন্সি অপারেশনের অনুমোদন প্রাপ্তির লক্ষ্যে উপস্থাপিত বিজনেস প্ল্যানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর কাস্টমার ডাটাবেজে বেনিফিশিয়ারিদের কিছু তথ্য সংযোজন করার পরামর্শ প্রদান করেন।

জনতা এক্সচেঞ্জ কোম্পানি (জেইসি) এসআরএল এর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, জেইসি পরিচালক জিওভানি ইম্বারগেমো, কমার্শিয়ালিষ্ট স্টেফানো সিরুচ্চি এবং মানি লন্ডারিং বিষয়ক কর্মকর্তা ডট স্টেলা লিবার্তো বৈঠকে অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...