Current date Sep 6, 2026
খেলা

সাকিব-মুশফিকের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথম দিন শেষে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে টাইগাররা আজ (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই কাজে লাগিয়েছে। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দ্বৈত অর্ধশতকে প্রথম সেশনের নিয়ন্ত্রণ স্বাগতিকদের দখলে। সাকিব-মুশফিক গড়েছেন ১২৭ রানের জুটি। মধ্যাহ্ণ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭০ রান।

এর আগে এদিন সকাল ১০টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে মুমিনুল ক্রিজে থিতু হতে পারেননি। প্রথম দিন ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল আজ করেছেন মাত্র ৫ রান। ৪ দিয়ে দিন শুরু করা এই লিটল মাস্টার মার্ক অ্যাডায়ারের বলে সংযোগ করতে ব্যর্থ হয়ে ১৭ রানে বোল্ড হয়ে ফেরেন।

এরপর অবশ্য তেমন ভাবতে হয়নি সাকিবদের। অধিনায়কের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি করেন মুশফিক। সাকিব আক্রমণাত্মক হলেও মুশফিক খেলেছেন ধীরে-সুস্থে। তবে তিনিও বেশি বল ব্যয় করেননি। মাঝেমধ্যে চার হাঁকিয়ে তিনি টেস্ট মেজাজ দূর করেন। অন্যপ্রান্তে সারাক্ষণই ১০০ স্ট্রাইক রেটে ব্যাট চালাতে থাকেন সাকিব। পরপর দুই বলে চারের বাউন্ডারিতে মাত্র ৪৫ বল তিনি ৩১তম অর্ধশতকের দেখা পান। অন্যদিকে মুশফিকের ২৬তম ফিফটি আসে ৬৭ বলে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মুশফিক ৫৩ এবং সাকিব ৭৪ রানে অপরাজিত ছিলেন। একইসঙ্গে আয়ারল্যান্ডের করা রানের চেয়ে বাংলাদেশ মাত্র ৪৪ রানে পিছিয়ে আছে। লাঞ্চ বিরতি থেকে ফিরেই দ্রুতই লিড বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের অন্যতম সেরা এই জুটির।

এর আগে গতকাল প্রথম ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। তবে শুরুতেই গোল্ডেন ডাকে ফিরে যান শান্ত। এরপর দিনের শেষ বলে বিদায় নেন তামিমও। যার কারণে আইরিশদের মাত্র ২১৪ রানে আটকে দেওয়ার পরও বাংলাদেশের জন্য দিনটি পুরোপুরি উজ্জ্বল ছিল না। সফরকারীদের অল্প রানে আটকে দেওয়ার পথে টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৫টি উইকেট নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...